Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬০৮০ যাত্রীকে জরিমানা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬০৮০ যাত্রীকে জরিমানা

একদিনে ১৫৪টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১৩ লাখ ৭৫ হাজার ১৩৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

এতে বলা হয়, গত শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯১ জন টিটিই কাজ করেছেন। তারা ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ২৮০ জন যাত্রী শনাক্ত করা হয়।

   

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৭০ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৬৪৫ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৪০৮টি টিকিট যাচাই করা হয়।

 

এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯০ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ৩ হাজার ৮০০ জন যাত্রী শনাক্ত করা হয়।

 

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৯৫৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৩৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া এদিন মোট ১ হাজার ২৩২টি টিকিট যাচাই করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।