এক্সক্লসিভ
বিজয় দিবসে বীর শহিদদের প্রতি ফ্যামিলি কেয়ার হাসপাতাল’র শ্রদ্ধা
admin
• 16 Dec 2025, 08:21 PM
• পঠিত 2 বার
কুষ্টিয়ার কুমারখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর নেতৃত্বে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফ্যামিলি কেয়ার হাসপাতাল পরিবার সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফ্যামিলি কেয়ার হাসপাতালের ম্যানেজার এস এম আশরাফুল আলম, এক্স-রে টেকনিশিয়ান শ্রী অসিম কুমার কুন্ডু, মার্কেটিং অফিসার শুভ কুমার , উপজেলার বে-সরকারী ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুরুজ আলী বিশ্বাস, ব্লাড ডোর্নাস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ প্রমুখ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





