Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

admin • 18 Oct 2023, 09:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে আক্কাস আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামপুর সীমান্তের পাশে ভারতীয় ভূখন্ডে এই ঘটনাটি ঘটে। পরে বিএসএফ ওই নিহত যুবকের লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত আক্কাস আলী তিরনইহাট ইউনিয়নের ধামাগছ এলাকার আব্দুস সামাদের ছেলে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, আক্কাস আলী নামে ওই যুবকসহ স্থানীয় কয়েকজন দল বেধে গভীর রাতে ভারতে অনুপ্রবেশের জন্য কাঁটাতারের বেড়া কাটছিল। এ সময় ভারতের ফকিরগঞ্জের একটি টলহল তাদের উদ্দেশে করে গুলি করলে ঘটনাস্থলের মারা যায় আক্কাস। এ সময় আক্কাসের সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে এসে তার পরিবরকে খবর দেয়। ঘটনার পর সকালে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান জানান, এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকের বিএসএফ ওই যুবকের মৃত্যুর কথা স্বীকার করেছে। তবে তারা জানিয়েছে- তাদের সীমান্তের কাঁটাতারে বেড়া কাটার সময় বিএসএফ এগিয়ে এলে একটি চোরাকারবারির দল বিএসএফের ওপর আক্রমণ করে। এতে তারা আত্মরক্ষার স্বার্থে গুলি চালায়।

 

লাশ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের হাতে দিয়েছে বিএসএফ। সকল আইনি প্রক্রিয়া শেষে তারা লাশ হস্তান্তর করবে বলে আমাদেরকে জানিয়েছে বিএসএফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।