Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

বিএসএফের গুলিতে প্রাণ গেল মেয়ের, কোনো রকমে বাঁচলেন মা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিএসএফের গুলিতে প্রাণ গেল মেয়ের, কোনো রকমে বাঁচলেন মা

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত উপজেলার লালারচকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই কিশোরীর মা সঞ্চিতা দাস। গুলিতে নিহত স্বর্ণা দাসের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

 

ঘটনাটি ঘটেছে রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার (২ সেপ্টেম্বর) রাতে। গুলিতে স্বর্ণা দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পরেন্দ্র দাসের বড় ছেলে ভারতের ত্রিপুরায় বসবাস করেন। ছেলেকে দেখতে তার মা সঞ্চিতা দাস ও ছোট বোন স্বর্ণা দাস রোববার রাতে দালালের মাধ্যমে লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

 

এ সময় ভারতের কাঁটাতারের বেড়ার কাছে যাওয়া মাত্রই বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণা দাসের মৃত্যু হয়। আহত হন মা সঞ্চিতা দাস। আহত অবস্থায় তিনি স্থানীয় এক বাড়িতে এসে আশ্রয় নেন। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট নেয়া হয়।

নিহত স্বর্ণা দাসের পিতা জানান, সোমবার (২ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল এসে স্বর্ণা দাসের মৃত্যুর খবর ও তার মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে যাওয়ার খবর জানালে তিনি বিষয়টি জানতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।