Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এই ঘোষণা দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দুইটি কারণ উল্লেখ করেন মাসুদুজ্জামান মাসুদ। প্রথমত নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেন, দ্বিতীয়ত তার পরিবারও চায় না, তিনি ভোটের মাঠে থাকুক।

 

গত সেপ্টম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তবে আগে থেকেই তিনি বিএনপিপন্থী হিসেবে পরিচত ছিলেন। যোগ দেয়ার অল্পদিনের মধ্যেই পান বিএনপির মনোনয়ন। তবে ভোটের লড়াইয়ের আগেই দিলেন সরে দাঁড়ানোর ঘোষণা।

অতীতে নারায়ণগঞ্জের এই আসনে ওসমান পরিবারের আধিপত্য দেখা যায়। শামীম ওসমানের ভাই নাসিম ওসমান একাধিকবার নারায়ণঞ্জ-৫ আসনের এমপি ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।