Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

admin • 01 Dec 2025, 01:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন তিনি।

 

রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ হিসেবে আইএমএফ-এর হয়ে বিশ্বের প্রায় ৩৫টি দেশে কাজ করার অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

 

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন; পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সেখানেও দলটি দুই ভাগে বিভক্ত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।