Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বাসায় ঢুকে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
বাসায় ঢুকে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত লিপি আক্তার (৩৫) কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এ কর্মরত রয়েছেন।

 

স্থানীয়রা জানান, দুই ছেলে ও এক মেয়ের জননী লিপি আক্তার গণময়দান সংলগ্ন নিরিবিলি ভাড়া বাসায় থাকতেন। বাসাটিতে এর আগেও দুই বার চুরি হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে জানালার গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে।

নিহতের মেয়ে মিথি (১১) জানায়, তার দুই ভাই সেদিন মামার বাড়িতে থাকায় বাসায় শুধুমাত্র মা মেয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় চোররা ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মা জেগে উঠলে এবং চোরদের চিনে ফেললে তারা গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে লিপিকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এ

 

বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি চোরদের চিনে ফেলায় তারা ওই নারীকে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।