Monday, 2 November 2026
শিরোনাম
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ !
জেলার খবর

বালুর ব্যবসা নিয়ে বিরোধ, ৪ জনকে কুপিয়ে জখম

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বালুর ব্যবসা নিয়ে বিরোধ, ৪ জনকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে ৪ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই বিএনপির কর্মী।

আহত মো. রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপিকর্মী মনির হোসেনের বালু ব্যবসার গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা। এ নিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদবরের বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুর ১২টার দিকে ওই গদিতে তিনি ও তার চাচাসহ কয়েকজন বসেছিলেন। এ সময় মানিকের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে তাদের কোপায়।

মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।