Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বালির নিচে মিলল যুবকের লাশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বালির নিচে মিলল যুবকের লাশ

যশোরের অভয়নগরে বালিচাপা অবস্থায় শরিফুল ইসলাম সাকিব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে অভয়নগরের একতারপুর পূর্ব পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সাকিব ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

স্থানীয়রা জানান, ১৭ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বিকেলে প্রতিবেশী মোমেনা বেগম সাকিবদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পান। একপর্যায়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি রুমে হাত-পায়ের ও লুঙ্গির কিছু অংশ দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দেখতে পান সাকিবের মরদেহ বালিভর্তি বস্তায় রাখা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

 

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে তার বাবা মজিবর পলাতক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।