Wednesday, 18 November 2026
শিরোনাম
ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে বাবার মৃত্যুতে পাঁচ ঘণ্টার মুক্তি, জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সীমান্ত থেকে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ভাই আটক আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত গাজায় প্রতিদিন হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করছে সৌদি আরব গণমাধ্যমে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বিয়ের ৪ মাসের মাথায় নববধূর সন্তান প্রসব, অতঃপর... জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের কারাদণ্ড
সারা দেশ

বাবার মৃত্যুতে পাঁচ ঘণ্টার মুক্তি, জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

• • পঠিত 24 বার
শেয়ার করুন:
বাবার মৃত্যুতে পাঁচ ঘণ্টার মুক্তি, জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

 

জামালপুর প্রতিনিধি:

বাবার অসুস্থতার খবর পেয়েও ছুটে যেতে পারেননি ছেলে। কারণ, নাশকতার মামলায় তিনি তখন কারাগারে। এর মধ্যেই মারা যান বাবা। অবশেষে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ (২৫)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি। এ সময় বাবার জন্য সবার কাছে ক্ষমা ও দোয়া চান আশিক।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী পাঁচ ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তির অনুমতি দেন। পরে দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি পান আশিক। বিকেল ৩টার দিকে বাবার জানাজায় অংশ নেন তিনি।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আশিক তাঁর বাবার জন্য ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

আশিক মাহমুদের বাবা চিক্কু মিয়া বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার বাসিন্দা।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার হন আশিক। তিনি বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, আশিক গ্রেপ্তারের পর তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে অসুস্থ অবস্থায় মারা যান চিক্কু মিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।