Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে,বৃদ্ধ নিহত

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে,বৃদ্ধ নিহত

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বান্দরবান-কেরানীহাট সড়কের টিটিসি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

   

আহম্মদ রশিদ বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক। আহত জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) ওই এলাকার বাসিন্দা।

   

সূত্রে জানা যায়, বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা নীল পাহাড় হোটেলের কাছে মৃত্তিকা অফিস বাউন্ডারির পাশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ট্রাকে থাকা তিনজনের মধ্যে দুইজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। এসময় কর্তব্যরত চিকিৎসক আহম্মদ রশিদকে মৃত ঘোষণা করেন।

   

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আহমেদ রশিদ, জয়নাল ও আবুল হাশেম নামে তিনজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে আহম্মদ রশিদ মৃত্যু হয়।

   

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।