Monday, 26 October 2026
শিরোনাম
মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
এক্সক্লসিভ

বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল, অতঃপর...

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল, অতঃপর...

কিশোরগঞ্জ সদর উপজেলায় শিয়ালের কামড়ে হুমাইরা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।

 

হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যায় তার ভাই গোলাম মোস্তাফার ঘর থেকে খেলা শেষে ফিরছিল হুমাইরা।

 

পরিবারের সবার অজান্তে বাড়ির উঠান থেকে শিয়াল তাকে টেনে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনের ঝোপে তার মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে হুমাইরা ছিল সবার ছোট। শিশুটির ভাবী মর্তুজা বেগম বলেন, ‘গতকাল সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছি। ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে বলে মনে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির শরীরের বেশির ভাগ অংশ শিয়াল খেয়ে ফেলেছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু হুমায়রার এমন মৃত্যুর সংবাদ আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।