Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীতে জাজ অ্যাডভোকেট জেনারেল পদে চাকুরীর সুযোগ

admin • 04 Aug 2025, 07:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীতে জাজ অ্যাডভোকেট জেনারেল পদে চাকুরীর সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি) কোর্সের আওতায় জাজ অ্যাডভোকেট জেনারেল (JAG) – পুরুষ পদে অফিসার ক্যাডেট নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদবী: জাজ অ্যাডভোকেট জেনারেল (JAG) – শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য

শিক্ষাগত যোগ্যতা: > এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ (জাতীয় মাধ্যম)।

ইংরেজি মাধ্যমের জন্য:

> ‘O’ লেভেল: ৬টি বিষয়ের মধ্যে ৪টিতে ‘B’, ১টিতে ‘C’ ও ১টিতে ‘D’ গ্রেড

> ‘A’ লেভেল: ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘C’ ও ১টিতে ‘D’ গ্রেড

> এলএল.বি (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে)

> এলএল.এম ডিগ্রিতেও কমপক্ষে সিজিপিএ ৩.০০

 বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৮ বছর,যাদের বয়স ২৬ বছরের বেশি, তারা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন

অযোগ্যতা: > সেনা, নৌ বা বিমান বাহিনী থেকে বরখাস্ত/অপসারিত; আইএসএসবি পরীক্ষায় দু’বার “আউট” বা “প্রত্যাখ্যাত”;চোখের দৃষ্টিশক্তি নির্ধারিত সীমার বাইরে;১৮ বছর হওয়ার আগে ল্যাসিক অপারেশন;দ্বৈত নাগরিকত্ব থাকলে।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন: https://join.army.mil.bd

আবেদন ফি: ১,০০০ টাকা (বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পরিশোধযোগ্য)

আবেদন প্রক্রিয়া শেষে প্রার্থীরা কল-আপ লেটার ডাউনলোড করতে পারবেন

নির্বাচন প্রক্রিয়া:  লিখিত পরীক্ষা: ২৯ আগস্ট ২০২৫, সকাল ৯টা, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাস

বিষয়: পেশাগত ও সাধারণ জ্ঞান (১০০ নম্বর)

মৌখিক ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা: ১২-১৬ অক্টোবর ২০২৫, এএফএমআই, ঢাকা সেনানিবাস

আইএসএসবি পরীক্ষা: আইএসএসবি নির্ধারিত তারিখে পরীক্ষা ও সাক্ষাৎকার

চূড়ান্ত নির্বাচন: সব ধাপ সফলভাবে সম্পন্নকারীদের সেনা সদর দপ্তর থেকে যোগদানপত্র দেওয়া হবে

 প্রশিক্ষণ ও কমিশন: ১ বছর বিএমএ প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন

সেনাবাহিনীর বেতনক্রম অনুসারে বেতন, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাসুবিধা

আবেদন শেষ তারিখ:  ২৩ আগস্ট, ২০২৫

বিস্তারিত তথ্য জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।