Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বহুতল ভবনের কার্নিশে আটকা পড়লো শিশু,উদ্ধার করল ফায়ার সার্ভিস

admin • 20 Mar 2024, 04:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বহুতল ভবনের কার্নিশে আটকা পড়লো শিশু,উদ্ধার করল ফায়ার সার্ভিস

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চকবাজার থানার মেহেদীবাগে ‘ইকুইটি’ নামক একটি বহুতল ভবনের ১১ তলার জানালার কার্নিশে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। তবে তাৎক্ষণিকভাবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ বলেন, বহুতল ভবনের কার্নিশে একটি শিশু আটকা পড়েছে এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে বর্তমানে থানায় হস্তান্তর করা হবে। পরবর্তীতে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।