Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

বশেফমুবিপ্রবির প্রশাসনিকসহ তিন দায়িত্বে সহকারী অধ্যাপক সাইফুল

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বশেফমুবিপ্রবির প্রশাসনিকসহ তিন দায়িত্বে সহকারী অধ্যাপক সাইফুল

জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দা০য়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য যোগদান না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলামকে প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালনের জন্য অনুমোদন প্রদান করা হলো।"

 

জানা যায় , গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কিছু সমস্যার সৃষ্টি হয়। ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ও অন্যান্যদের আলোচনার মাধ্যমে মোঃ সাইফুল ইসলামকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তাব করে এবং সেই প্রস্তাবটি ইউজিসি বরাবর পাঠানো হয়। ইউজিসি তাকে এই দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে।

 

এই দায়িত্ব পাওয়ার বিষয়ে সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম বলেন, "নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্ব পালন করব। আমি এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।"

নাহিদ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।