Sunday, 11 October 2026
শিরোনাম
রিয়াদের বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ, প্যাসেঞ্জার টার্মিনালে আগুন নৃত্য একাডেমি গড়লেন মডেল নমিরা, শেখানো হবে সব ধরনের নাচ বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ রাতুল, রাতেও মেলেনি সন্ধান সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর থেকে নিখোঁজ বগুড়ার আশিক, দুশ্চিন্তায় পরিবার ইসলামপুরে মধ্যবর্তী স্থানে গোয়ালেরচর ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন জামালপুরে ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেশের সয়াবিন তেলে মিলল ক্ষতিকর সিসা-নিকেল-কপার-আর্সেনিক
জাতীয়

বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। ষাটের দশকের বাংলা ও উর্দু চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন তিনি। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

 

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।

 

 

সনি রহমান বলেন, ‘বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন নাসিমা খান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

 

নাসিমা খান বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত চলচ্চিত্রে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

 

 

১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন নাসিমা খান। পরে ১৯৬১ সালে সালাহউদ্দিন পরিচালিত ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এই ছবিতে রওশন আরার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিমা।

 

 

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘নাচঘর’ ও ‘ধারাপাত’ উল্লেখযোগ্য। দীর্ঘ বিরতির পরও চলচ্চিত্রের সঙ্গে তার যোগাযোগ ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।