Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বরিশালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

admin • 06 Oct 2025, 10:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বরিশালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বরিশালে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।  

 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে এই পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। পরে নিবিড় পর্যবেক্ষণের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের রাখা হয়।

জানা যায়, লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার সিংরাকাঠি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সোহেল হাওলাদারের স্ত্রী।  একসঙ্গে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানান স্বজনরা।

 

চিকিৎসকরা জানান, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।