Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
জেলার খবর

বরিশালের মঈন আব্দুল্লাহ ৪ দিনের রিমান্ডে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বরিশালের মঈন আব্দুল্লাহ ৪ দিনের রিমান্ডে

পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর দু-দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়। 

আজ রোববার বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এ আদেশ দেন। এ ছাড়াও আরও দুটি পৃথক মামলায় তাঁকে (শোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও এসআই এনামুল হক। তিনি জানান, দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। বিচারক দু-দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। ওই দুই মামলায় আজ মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে। 

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, জামিনের জন্য আবেদন করা হয়েছিল। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দু-দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তী তারিখে জামিনের আবেদন করা হবে। 

 

এর আগে গত ২৩ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা আছে।  

 

মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তাঁর বাবা বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।