Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্যাম্পাস

ববিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, উত্তাল ক্যাম্পাস

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ববিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, উত্তাল ক্যাম্পাস

হেলমেট পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলে ঢুকে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত দুই নেতা হলেন মহিউদ্দিন আহমেদ সিফাত ও জিএম ফাহাদ।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে হলটির ৪০১৮ নম্বর কক্ষের এ ঘটনায় আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি: সংগৃহিত

হামলার ঘটনায় শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতকে রুম থেকে টেনে হিঁচড়ে বের করে হাতুড়ি পেটা এবং জিএম ফাহাদের হাত ভেঙে দেয়ার পাশাপাশি দুজনকেই কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় দুজনকে শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

 

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হামলার ঘটনায় বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে ১০-১৫ জন হেলমেট পরা অবস্থায় হলে প্রবেশ করে হামলা চালায়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম বলেন, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির তথ্যমতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।