Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বন্ধুকে আটকে রেখে পথ হারানো কিশোরীকে ‘গণধর্ষণ’

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বন্ধুকে আটকে রেখে পথ হারানো কিশোরীকে ‘গণধর্ষণ’

চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। কুমিল্লা থেকে বন্ধুর সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসেছিলেন ওই কিশোরী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে একটি পরিত্যক্ত বাড়িতে বন্ধুকে আটকে রেখে দুই দফায় তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় শিক্ষার্থীরা। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার নাম আবুল কালাম। অভিযোগ রয়েছে, ধর্ষণের সঙ্গে জড়িত আরও দুইজন ব্যাটারিচালিত রিকশাচালক।

 

কিশোরীর বন্ধু জানিয়েছেন, কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সোমবার বিকেল তিনটায় রওনা দিয়ে দুজন পাহাড়তলী রেলস্টেশনে নামি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝাউতলা রেল স্টেশনে আসি। পাহাড়তলী রেললাইন ধরে হেঁটে হেঁটে যাই। আমরা পথ চিনি না বললে আমাদের সাহায্য করার নাম দিয়ে এক পাশে নিয়ে যায়। সেখানে ৪ থেকে ৫ জনের একটি গ্রুপ ছিল। পরে আমার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে চলে যেতে বলে।

 

খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মুজিবর রহমান জানান, শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার দুপুরে কিশোরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তরুণীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।