Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বনশ্রীতে স্কুলশিক্ষার্থী হত্যা, দিন পেরোলেও আটক হয়নি কেউ

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
বনশ্রীতে স্কুলশিক্ষার্থী হত্যা, দিন পেরোলেও আটক হয়নি কেউ

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার। তবে, এখনও কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ।

পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে তাদের রেস্তোরাঁ কর্মচারী মিলন। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় পরিবার।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকের একটি বাসা থেকে বের হন রেস্তোঁরা কর্মচারী মিলন। এর কয়েক মিনিট পর ওই একই বাসায় প্রবেশ করেন তিনি। তখন বাসায় একাই ছিলেন ফাতেমা আক্তার লিলি। পরে সন্ধ্যায় বাসায় এসে বড় বোন দেখেন মেঝেতে পড়ে আছে ছোট বোনের গলাকাটা মরদেহ।

 

পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে রেস্তোরাঁ কর্মচারী মিলন। তারা দাবি করেন, ফাতেমাকে হত্যার পর বাসা থেকে ৫ ভরি স্বর্ণ এবং নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় হত্যাকারী। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা। এমন ঘটনায় উদ্বেগের কথা জানান প্রতিবেশীরাও।

 

এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনও কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানান পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।