Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (৪ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে অনুভূতি লিপিবদ্ধ করেন উপাচার্য।

   

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, প্রক্টর, ছাত্র-ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, কর্মকর্তা সমিতি, সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক অফিস আদেশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম-কে উপাচার্য পদে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। অধ্যাপক ড. সাদেকা হালিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।