Sunday, 25 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

বঙ্গবন্ধুর পিতার ব্যবহৃত টেবিল সুপ্রিম কোর্ট মিউজিয়ামে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর পিতার ব্যবহৃত টেবিল সুপ্রিম কোর্ট মিউজিয়ামে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের ব্যবহৃত টেবিল সুপ্রিম কোর্টের মিউজিয়ামে রাখা হয়েছে।

 

ফরিপুরের ভাঙ্গা চৌকি আদালত থেকে গত সপ্তাহে এ টেবিলটি সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়। গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মসিয়ার রহমান ভাঙ্গা চৌকি আদালতের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ লুৎফর রহমানের ব্যবহৃত টেবিলটি গ্রহণ করেন। ওই দিন টেবিলটি সুপ্রিম কোর্টের মিউজিয়ামে রাখা হয়।

 

শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান ব্রিটিশ আমলে বৃহত্তর ফরিদুপরের গোপালগঞ্জ দেওয়ানী আদালতের কর্মকর্তা (সেরেস্তাদার) ছিলেন। তিনি ১৯৭৫ সালের ৩০ মার্চ মারা যান।

 

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সারাদেশে অধস্তন আদালতে ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত আদালত সম্পর্কিত মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র সুপ্রিম কোর্টের জাদুঘরে সংরক্ষণের সার্কুলার জারি করা হয়।

 

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত ওই সার্কুলারে ,দেশের প্রত্যেক জেলার অধস্তন আদালতে ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত বা গোচরীভূত আদালতে ব্যবহৃত হয়েছে এমন পুরাতন মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র সুপ্রিম কোর্টের জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে পাঠানোর জন্য সকল জেলা ও দায়রা জজকে নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।