সাহাদত হোসেন, বগুড়া:
তাইওয়ান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় জেলার কৃতি সন্তান মো. শরিফুল ইসলামকে কৃতীমুখ সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও বই উপহার দিয়েছে বগুড়া জেলার সর্ববৃহৎ মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার বুজরুগবাড়িয়া বালিকা দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থী ও জেলার কৃতি সন্তান মো. শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মাদ মাছুদুর রহমানের সভাপতিত্বে ও এ্যাড. মেহেদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিরোধীদলীয় চীপ হুইপ মোঃ নুরুল ইসলাম ওমর।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মো. নুরুল ইসলাম ওমর বলেন, আগামী দিনে টিকে থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। বিশ্বের কোনো জাতি শিক্ষার উন্নয়ন ছাড়া সার্বিক উন্নয়ন করতে পারেনি। তাই একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিটা নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার আব্দুস সবুর, বগুড়া নেকাটারের সাবেক উপ-পরিচালক মুহাম্মদ মাহমুদুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রুস্তম আলী, মহিলা কাউন্সিলর মন্জুয়ারা বেগম মুন্নি, বুজরুগ বাড়িয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার নুর মোহাম্মদ, উত্তরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ খালেদা পারভীন, শেরপুর শহীদীয়া কামিল মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





