Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল, দৃষ্টি কাড়বে নতুন প্রজন্মের

admin • 02 Mar 2024, 11:05 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বগুড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল, দৃষ্টি কাড়বে নতুন প্রজন্মের

সাহাদত হোসেন,বগুড়া

বগুড়া জেলা প্রশাসক চত্বর বটতলায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল দৃষ্টি কাড়বে নতুন প্রজন্মের। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করছে বগুড়া জেলা পরিষদ। আগামী ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনে ম্যুরালটি উন্মোচন করা হবে।

জানা গেছে, উত্তরাঞ্চলের রাজধানীখ্যাত ও বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর কোনও ম্যুরাল না থাকায় বটতলায় অস্থায়ীভাবে ম্যুরাল বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানানোর জন্য ম্যুরালটি নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। গত বছর এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। তাতে ম্যুরালটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটির নির্মাণকাজ শুরু করে বগুড়া জেলা পরিষদ।

 

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এটির নির্মাণ শেষ হবে। ম্যুরালটি দৃষ্টিনন্দন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে, যা নির্মাণের পর নতুন প্রজন্মের দৃষ্টি কাড়বে। সকল স্তরের মানুষ সেখানে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রর্দশন করবেন এই প্রত্যাশায় নির্মিত হচ্ছে ম্যুরালটি। যুগ যুগ ধরে এই ম্যুরাল সাক্ষ্য দেবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যার জন্মে বাংলাদেশের সূচনা হয়েছে।

 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহনেওয়াজ জানান, আগামী ৭ মার্চ যেন ফুল দিয়ে শ্রদ্ধা জানানো যায়, সেই লক্ষ্য নিয়েই দ্রুত নির্মাণকাজ চলছে। তবে এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে আগামী ১৭ মার্চের আগে সকল কাজ সম্পন্ন হবে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে জেলা প্রশাসক চত্বর বটতলায় নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরালটি। তবে নির্মাণব্যয় বাড়তেও পারে। বটতলায় সুনিবিড় ছায়ায় ম্যুরালটি নির্মাণের পর দৃষ্টি কাড়বে নতুন প্রজন্মের।

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের মধ্য দিয়ে বগুড়ায় এক নতুন যুগের সূচনা হবে। ম্যুরালটি নির্মাণের মধ্য দিয়ে এই অঞ্চলের নতুন প্রজন্ম স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বঙ্গবন্ধুর কথা জানতে পারবে। ম্যুরালটি নির্মাণের জন্য কয়েক মাস ধরে চেষ্টা চলছে। অবশেষে সেটি বাস্তবায়ন হয়েছে। বর্তমানে নির্মাণেকাজ চলছে। আশা করা যায় আগামী ৭ মার্চের আগেই নির্মাণকাজ সম্পন্ন হবে। ৭ মার্চ ও ১৭ মার্চ ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।