Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

admin • 03 Mar 2024, 12:40 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরতলী কলোনী চকফরিদ এলাকায় শনিবার (২ মার্চ) বিকালে এই ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম শান্ত (২৪) ইন্টারনেট ব্যবসার পাশাপাশি সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থী।

নিহত কলেজ ছাত্র বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় তিনি ভাড়া বাড়িতে থাকতেন। তার বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুপতলা শাহাপাড়া গ্রামে।

বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই আনিস জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শান্ত শহরের চকফরিদ এলাকায় প্রয়োজনীয় কজ শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন । এ সময় ২টি মোটরসাইকেল যোগে এসে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার উপর ফেলে রেখে যায়।

এলাকাবাসী আহত অবস্থায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ জানিয়েছেন, পূর্ব শক্রতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ঘটনার পরপরই পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।