Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের একটি রাইস ব্রান অয়েল ইউনিটে তেলের ট্যাংক বিস্ফোরণে চার টেকনিশিয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মো. ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো. মনির (২৮)।

 

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কারখানার ট্যাংক মেরামতের কাজ করছিলেন চার টেকনিশিয়ান। এ সময় হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হলে ওই চারজন মাটিতে পড়ে যান।

 

তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মেরামত করার সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংক-এ ঢুকে এই দুর্ঘটনা ঘটে।

 

শজিমেক হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।