বগুড়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (০৫ অক্টোবর ) শনিবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর সভাপতিত্বে ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারের সঞ্চালনায় জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশ সুপার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা, মামলা রুজু ও নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি ও মামলা তদন্তের মান বৃদ্ধি করা, তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)'গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।





