দশম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ১ম দিনে বগুড়ায় একাধিক স্থানে রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টায় বগুড়া পৌরসভার ফনিরমোড় এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পরে সেখানে সমাবেশ করেন তারা।
এসময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় বাইপাসের বনানী সুজাবাদে মহাসড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে দলটি।





