Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগির নিচ দিয়ে পার হওয়ার সময় ছেড়ে দেয় ট্রেন, নারীর মৃত্যু

admin • 04 Dec 2023, 10:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বগির নিচ দিয়ে পার হওয়ার সময় ছেড়ে দেয় ট্রেন, নারীর মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় উপজলার সান্তাহার জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফরম এলাকায় ঘটনাটি ঘটে।

   

জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন ছেড়ে যাওয়ার জন্য ৪ নম্বর প্লাটফরমে দাঁড়িয়ে ছিল। এসময় ওই নারী ট্রেনের বগির নিচ দিয়ে পার হওয়ার সময় ট্রেনটি ছেড়ে দেয়।

   

এতে ওই নারী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

   

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, নিহত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।