বর্তমান যুগের মানুষের কিছু পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন বা নেগেটিভ পরিবর্তন হচ্ছে একজন আরেকজনকে ছোট করা , অপমান করা, অহংকার করা।
এখন এই অপমানের হাতিয়ার আরো শক্তিশালী হয়ে উঠেছে সোস্যাল মিডিয়ার কল্যানে। কারন, হুট করে একটা একাউন্ট খুলে অনেক সুনামধন্য কাউকে অপমান করা যায়, কারন ফেসবুক খুলতে তো যোগ্যতা লাগেনা।
তেমন, পাশের বাসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল করিমের পোস্টে, করিম শেখ নামক একজন নাপিত লিখলেন, ' তুই কু__বাচ্চা। দিন শেষে দেখা গেছে দুজন, দুজনকে চিনেন না। আমরা সবাই রাজা, আমাদের ফেসবুকের রাজ্যে।
মানুষ হিসেবে সবাইকে সন্মান করতে জানিনা বলে, রোনালদো, মেসিকে গালাগালি করি, অনেকে খুনও হয়েছে এই ফুটবল গোলোযোগে। কিন্তু দূঃখ্যজনক ব্যাপার হচ্ছে, রোনালদো, মেসি আপনাকে আমাকে চিনে না।
তাই মেসিকে সমর্থন করে বলে কাউকে গালি না দেই, হাতে অনেক সময় বলে কাউকে অসম্মান না করি । মানুষকে মানুষ হিসেবে দেখি।
ব্যারিস্টার জুবায়ের আক্তার (আইনজীবী)





