Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফেসবুকে প্রেম, নাটোরে পুলিশ হেফাজতে দুই ছাত্রী

admin • 23 Feb 2024, 10:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফেসবুকে প্রেম, নাটোরে পুলিশ হেফাজতে দুই ছাত্রী

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর সিলেটের এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে নাটোরের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রেমের টানে বিয়ে করার জন্য সিলেট থেকে পালিয়ে নাটোরে চলে আসে ওই মাদ্রাসাছাত্রী।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে পুলিশ নাটোরের স্কুলছাত্রীর বাড়ি থেকে এই দুই ছাত্রীকে তাদের হেফাজতে নেয়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে জানা যায় সিলেট থেকে এক ছাত্রী বিয়ে করার জন্য নাটোরের এক স্কুলছাত্রীর বাড়িতে এসেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে ঘটনার সত্যতা পেয়ে ওই দুই ছাত্রীকে পুলিশ তাদের হেফাজতে নেয়।

মিজানুর রহমান আরও জানান, দুই ছাত্রীর অভিভাবকদের ডাকা হয়েছে। তাদের অভিভাবকরা এলে তাদের জিম্মায় ছাত্রীদের দিয়ে দেওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুই ছাত্রী জানায় গত ৭ মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।