Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফের রিমান্ডে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ

admin • 21 Sep 2024, 05:47 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফের রিমান্ডে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ

রাজধানীর মোহাম্মদপুরের অটোরিকশাচালক রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন তাকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর এই মামলায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।