Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

'ফুটবল এখন ফ্রী' ইউরোপীয়ান সুপার লীগ

admin • 21 Dec 2023, 06:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
'ফুটবল এখন ফ্রী' ইউরোপীয়ান সুপার লীগ

ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউয়েফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ের পর ইউরোপীয়ান সুপার লীগ ঘোষণা দেয় "ফুটবল এখন ফ্রী"। ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিস রায়ে বলেন ফুটবলের দুই নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান সুপার লীগের প্রস্তাব কে বাঁধা প্রদানের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের আইন লঙ্ঘন করেছেন।

২০২১ সালের ১৮ ই এপ্রিল ইউরোপীয়ান সুপার লীগের প্রস্তাব করেন ইউরোপের তিন জায়ান্ট ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। প্রতি সিজনে মোট ২০ টি দল এই লীগে অংশগ্রহণ করবে যার মধ্যে ১২ টা পার্মানেন্ট মেম্বার ও পার্ফরমেন্স এর ভিত্তিতে বাকি ৮ দল অংশগ্রহণ করবে।

 

প্রস্তাব টি মূলত ফুটবল ক্লাব গুলোকে অর্থনৈতিক ভাবে আরও বেশি শক্তিশালী করা ও ফুটবল ক্লাবের উপর ইউয়েফার হস্তক্ষেপ কমানোর উদ্দেশ্যে করা হয়েছিল। প্রস্থাবের সাথে ইংলিশ, স্প্যানিশ ও ইটালিয়ান জায়ান্ট ক্লাব গুলো একাত্মতা প্রকাশ করলেও ফ্যানদের তোপের মুখে প্রায় সবাই তাদের অবস্থান থেকে সরে আসে।

 

আজ ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে সুপার লীগের পক্ষে রায় ঘোষণার মাধ্যমে একটি মাইল ফলক স্থাপন করেছেন ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিস। গ্র‍্যান্ড চেম্বার আরও বলেন ফিফা ও ইউয়েফা তাদের পজিশন ও ক্ষমতার অপব্যবহার করে সুপার লীগ কে অবৈধ ঘোষণা করেছে। যদিও এই রায়ের মধ্যমে এখনই সুপার লীগ মাঠে গড়াচ্ছে না কিন্তু মাঠে গড়ানোর সুযোগ সৃষ্টি হল।

সুপার লীগের চিফ এক্সিকিউটিভ রিচার্ট বলেন। ফুটবল এখন ফ্রী। ক্লাব গুলোর এখন ভয় পাওয়ার কিছু নেই। ইউয়েফা তাদের ক্ষমতা হারিয়েছে। ক্লাবগুলো নিজের ভবিষ্যৎ এখন নিজেই নির্ধারণ করতে পারবে।

ফ্যানদের মতে সুপার লীগের এই জয়ের পিছনে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড ছিল রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ। পেরেজ কখনো ফেইল করে না। আবারও সেটাই প্রমাণিত হল। সূত্রমতে প্রতিষ্ঠাতা হিসেবে সুপার লীগ থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ১ বিলিয়ন ইউরো পেতে যাচ্ছে।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেট ইউকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।