Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্ত চেয়েছে বাংলাদেশসহ ৫ দেশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্ত চেয়েছে বাংলাদেশসহ ৫ দেশ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান জানিয়েছে, ফিলিস্তিন ভূখণ্ডের পরিস্থিতি তদন্তের জন্য পাঁচ দেশের কাছ থেকে তিনি একটি যৌথ অনুরোধ পেয়েছেন। খবর রয়টার্সের

 

শুক্রবার (১৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি যৌথভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে ওই আবেদন করেছে।

 

প্রসিকিউটর করিম খান গত মাসে বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাস যে হামলা চালিয়েছে এবং তার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় যে বোমা হামলা চালিয়ে আসছে, তা তদন্তের বিচারিক এখতিয়ার আইসিসির প্রসিকিউশন অফিসের রয়েছে।

   

আইসিসির প্রসিকিউটরের দপ্তর একটি বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন ভূখণ্ডে এবং ফিলিস্তিনিদের মাধ্যমে অপরাধ সংঘটনের ‘উল্লেখযোগ্য তথ্য ও প্রমাণ’ তারা ইতোম্যে সংগ্রহ করেছে।

   

ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ফলে এ আদালতের বিচারিক এখতিয়ারকেও স্বীকৃতি দেয় না দেশটি।

   

করিম খান জানিয়েছেন, ২০০২ সালে যে রোমান সংবিধির ওপর ভিত্তি করে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংবিধি অনুযায়ী কোনো সদস্যরাষ্ট্র যদি বাইরের কোনো রাষ্ট্রের হামলার শিকার হয় এবং ওই হামলাকারী রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে স্বাক্ষরকারী কিংবা স্বীকৃতি দানকারী দেশ না ও হয়- তাহলেও ওই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি।

   

ফিলিস্তিন অঞ্চল ২০১৫ সাল থেকে আইসিসির সদস্য। সে কারণেই ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত দিয়েছিল আইসিসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।