Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ

রাজশাহীতে ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা ফায়ার স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

 

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. মনিরুজ্জামান।

 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা রাস্তা থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দিকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি ফায়ার সার্ভিসের একটি জানালায় বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

 

তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণের পর থেকেই এলাকায় অভিযান চালানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।