Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

ফরিদপুরে রেললাইনের দেড় হাজার প্যাডেল ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা

admin • 21 Sep 2023, 08:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফরিদপুরে রেললাইনের দেড় হাজার প্যাডেল ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা

ফরিদপুর-ভাঙ্গা রেললাইনের দেড় হাজার প্যাডেল ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা। তবে বিষয়টি রেলওয়ে কৃর্তপক্ষ বুঝতে পারায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রীরা।

 

ভাঙ্গার স্টেশন মাস্টার মোঃ শাহজাহান জানান, নিয়মিত চেকিংয়ের অংশ হিসাবে বুধবার বিকেলে ট্রলি নিয়ে রেল লাইন চেকের সময় প্যান্ডেল ক্লিপ খোলা দেখতে পাই। পরে বিষয়টি রাজবাড়ি রেল কর্তৃপক্ষকে জানানো হয়।

 

এরপর পুশ ট্রলিটি নষ্ট হওয়া রেলপথের ওপর সিগনাল দিয়ে দাঁড়িয়ে থাকে। এ সময় রাজবাড়ি থেকে লোকাল ট্রেনটি ফরিদপুর হয়ে ভাঙ্গা নওপাড়ায় এসে পৌঁছালে সিগনাল দেখে থেমে যায়। আড়াই ঘণ্টা পর রেলপথটি মেরামত হলে ৯ টা ৪০ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে গিয়ে পৌঁছায়।

 

ট্রেনের যাত্রী নবাবজাদা জানান, প্রতিদিন ফরিদপুর থেকে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে এ ট্রেনে ভাঙ্গায় আসি। ট্রেনটি ফরিদপুর থেকে ছেড়ে আসার পরে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া-হামেরদীর মাঝামাঝি জায়গায় এসে ট্রেন থেমে যায়। পরে লোকজনের মুখে জানতে পারি, রেলপথের ক্লাম বা ক্লিপ খুলে নিয়ে গেছে চোরেরা।

 

রাজবাড়ি থেকে লোকাল ট্রেনটি ফরিদপুর হয়ে ভাঙ্গা আসার পথে নওপাড়ায় এসে রেলওয়ের লোকজনের সিগনাল দেখে থেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীবাহী ট্রেনটি রক্ষা পাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।