Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

প্রেমের টানে ধর্ম পরিবর্তন করে মুসলিম যুবককে বিয়ে করলেন কলেজ ছাত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রেমের টানে ধর্ম পরিবর্তন করে মুসলিম যুবককে বিয়ে করলেন কলেজ ছাত্রী

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে ভালোবাসার টানে ১৮ বছর বয়সী তিথী রানী নামের এক কলেজ ছাত্রী হিন্দু ধর্ম ত্যাগ করে ২৮ বছর বয়সী জাহিদুল আকন্দ নামের এক মুসলিম যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ওই ছাত্রী উপজেলার চান্দাইকোনা এলাকার নিপেন চন্দ্র অধীকারীর মেয়ে এবং হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

তার বর্তমান নাম মোছা. আসমিরা খাতুন। কলেজ ছাত্রীর স্বামী চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের কামাল পাশা ও সেলিনা খাতুন দম্পতির ছেলে।

গত ১৩ সেপ্টেম্বর একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা শরিফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া কলেজ ছাত্রী মোছা. আসমিরা খাতুন।

মুসলিম হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর গত ১৭ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জজ কোর্টের আরেক বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে বিয়েও সম্পন্ন করেন ওই কলেজ পড়ুয়া।

সদ্য মুসলিম হওয়া আসমিরা খাতুনের স্বামী জাহিদুল আকন্দ বলেন, ‘আসমিরা খাতুনের সাথে পরিচয় হওয়ার পর থেকেই অনেকবার আমাদের ইসলামের বিষয়ে জানতে চায় সে।

এভাবেই আস্তে আস্তে আমাদের দুইজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে ইসলামকে ভালোবেসেই মূলত হিন্দু ধর্ম ত্যাগ করছে। দোয়া করবেন আমরা দুইজন যেনো সারাজীবন একসাথে থাকতে পারি ও ইসলামিক বিধান মানতে পারি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।