Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমিকের সঙ্গে দেখা করানোর কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ

admin • 25 Nov 2023, 08:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রেমিকের সঙ্গে দেখা করানোর কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রেমিকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. বাবুল (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৫ নভেম্বর) শনিবার রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার হওয়া বাবুল সম্পর্কে ভুক্তভোগী শিক্ষার্থীর মামা হন। তিনি বাবুল কবিরাজ নামে এলাকায় পরিচিত।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বাবুলের বাসার সামনেই তার বাসা। তারা সম্পর্কে মামা-ভাগ্নি। ভুক্তভোগীর মা দেশের বাইরে থাকেন। তার বাবা ব্যবসা করেন।

গ্রেপ্তারকৃত বাবুল ওই স্কুলছাত্রীকে তার প্রেমিকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে বাসায় ডেকে নেন। এরপর বিভিন্ন সময় কয়েক দফা ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় তার বাবা মামলা করলে বাবুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।