Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ,যুবকের আত্মহত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ,যুবকের আত্মহত্যা

কুষ্টিয়ার বাড়াদী ভাগাড় এলাকায় অর্জুন গাছে ঝুলছিল যুবক পিয়াসের মরদেহ। পুলিশের ধারণা প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে ওই যুবক।

 

কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে হাঁটতে গিয়ে বাড়াদী এলাকার ২ নং ক্যানেলের রাস্তার পাশে অর্জুন গাছে পিয়াস (২৭) এর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা।

 

তারা খবর দিলে পুলিশ এসে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে। মরদেহের হাতে ব্লেড দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত পিয়াসের বাড়ি শহরের পূর্ব মজমপুর। সে রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় যুবক সাইফ আল আজাদ জানান, মাস দেড়েক আগে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হলে পিয়াস মানসিকভাবে ভেঙে পড়ে। সেসময় সে মাদকাসক্ত হয়ে পড়ে। শুরু করে মাদকের ব্যবসাও।

 

এরই জের ধরে বুধবার রাতের কোন এক সময় গাছে উঠে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।