Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমিকাকে দেখেই দৌড়ে পালাল প্রেমিক!

admin • 21 Oct 2023, 09:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রেমিকাকে দেখেই দৌড়ে পালাল প্রেমিক!

ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে শনিবার অনশন করছে এক ছাত্রী। এ সময় ওই ছাত্রীকে দেখে বাড়ি থেকে দৌড়ে পালিয়েছে প্রেমিক মোহাম্মদ জাকির হোসেন।

বাড়ি থেকে বিতাড়িত করতে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে জাকিরের বাড়ির লোকজনের বিরুদ্ধে। জাকির উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম ভাবনহাটী হাটি গ্রামের বাসিন্দা।

জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাকির ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ১৫ দিন ধরে ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেন জাকির। এমনকি তার ফোন রিসিভ করছেন না জাকির। এতে কোনো উপায় না পেয়ে ওই ছাত্রী শনিবার বিয়ের দাবিতে অনশন শুরু করে। পরে তাকে মারধর করে জাকিরের বাড়ির লোকজন। এ ঘটনায় লিখিত অভিযোগ করেছে ওই ছাত্রী।

পুলিশ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।