Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত

দশম গ্রেডসহ তিন দফা দাবি তুলে ধরায় নেতৃত্ব দেওয়া পাঁচ শিক্ষক নেতা, দেশের বিভিন্ন জেলার আরও ৪২ জন সহকারী শিক্ষক ও একজন প্রধান শিক্ষককে বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

বৃহস্পতিবার জারি হওয়া এ আদেশের পর আন্দোলনরত শিক্ষকরা রাতেই তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন।

 

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিবৃতিতে জানানো হয়, নৈতিকতা ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রোববার থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পরীক্ষাকালীন তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে।

 

তারা জানান, পরীক্ষার পর আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিন দফা দাবিতে শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি, ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ২ ডিসেম্বর থেকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন পালন করছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।