Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী

admin • 23 Dec 2025, 05:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ  (২৩ ডিসেম্বর) মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বরিশাল জেলার ঐতিহ্যবাহী উলানিয়া জমিদার পরিবারের সন্তান। তিনি খান বাহাদুর আব্দুল লতিফ চৌধুরীর দৌহিত্র এবং সাবেক বিচারপতি জনাব আব্দুর রহমান চৌধুরীর পুত্র। দীর্ঘ বিচারিক জীবনে সততা, দক্ষতা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি সুপরিচিত।

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে তাঁর এই নিয়োগ বিচার বিভাগে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর নেতৃত্বে দেশের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হবে—এ প্রত্যাশাই সকলের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।