Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় জমিয়ত নেতার পদ স্থগিত

admin • 24 Nov 2023, 08:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় জমিয়ত নেতার পদ স্থগিত

গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর পদ হারিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পদ হারালেন তিনি।

 

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায়  দেশের বে-সরকারী এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

   

এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে দলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী দলের কোনো কোনো ব্যক্তিকে দলীয় সিদ্ধান্ত ও অবস্থানের বিপক্ষে আসতে প্ররোচিত করাসহ এমন কিছু কর্মকাণ্ড করেছেন, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী।

 

যেহেতু দলীয় শৃঙ্খলাবিরোধী তার এসব আচরণ দ্বারা দলের নীতি-আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাই তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাহিনুর পাশা চৌধুরী। ওই সময় বিভিন্ন ইসলামি দলের নেতারাও উপস্থিত ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটিকে নিজের ব্যক্তিগত সাক্ষাৎ বলে দাবি করেন তিনি।

   

উল্লেখ্য, শাহিনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। গত নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক হিসেবে ধানের শীষ নিয়ে নির্বাচন করে পরাজিত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।