Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
ক্যাম্পাস

প্রথম ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
প্রথম ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার পদ্ধতি শুরু হবে। এ উপলেক্ষ্যে ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ কর্মশালা আয়োজিত হয়। উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এর সভাপতিত্বে আয়োজিত এ ওরিয়েন্টেশনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে উপাচার্য বলেন, "বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে।

 

এটি আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমে আমরা এর পূর্ণ সফলতা পাব।" তিনি আরও বলেন, "আমরা আশা করছি আগামী মাসেই এই সফটওয়্যারটির বাস্তবায়ন শুরু হবে। এতে শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।"

 

ওরিয়েন্টেশন কর্মশালার বিভিন্ন সেশনে সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং অন্যান্য কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফটওয়্যারটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান।

 

বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) তাদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ বিষয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন সেশনে উপস্থিত বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

 

তারা মনে করেন, এই সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে। উল্লেখ্য, জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে এই সফটওয়্যারটি পরিচালিত হবে এবং বিভাগীয় চেয়ারম্যানরা সংশ্লিষ্ট বিভাগের ক্লাস প্রতিনিধিদের সহায়তা করবেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।