Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জেলার খবর

‘প্রতীকী বিষপান’ কর্মসূচিতে অসুস্থ ১১ নার্সিং শিক্ষার্থী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
‘প্রতীকী বিষপান’ কর্মসূচিতে অসুস্থ ১১ নার্সিং শিক্ষার্থী

পরীক্ষার দাবিতে রাস্তায় বসে ‘প্রতীকী বিষপান’ কর্মসূচি পালন করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) বৈষম্যবিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে ১১ শিক্ষার্থী অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

 

শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ (শনিবার) ২০১৯-২০ সেশনের বিএসসি-ইন-নার্সিং কোর্সের চুড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ষড়যন্ত্র করায় সব পিছিয়ে আছে। পরীক্ষার নিশ্চয়তা নেই। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে চরম অনিশ্চয়তায় ২৩টি কলেজের প্রায় ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ।

 

পরে বিএসসি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা “প্রতীকী পরীক্ষার” পাশাপাশি “প্রতীকী বিষপান” করেন। বোতলের “প্রতীকী বিষপান” করলে ১১ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

 

এ বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে জানান, অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো বিষপানের ঘটনা ঘটেনি। দ্রুত তারা সুস্থ হবে বলে জানান চিকিৎসক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।