Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে লড়তে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে লড়তে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার বিরুদ্ধে লড়তে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক পদত্যাগ করেছেন।

 

শফিক বর্তমানে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি।

 

সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বুধবার দুপুরে স্থানীয় সরকার সচিব বরাবর পদত্যাগপত্রটি নাটোর জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।

 

এর আগে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে গত মঙ্গলবার সিংড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে শফিকুল ইসলামের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থিত নেতাকর্মীরা। আর তৃণমূলের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই উপজেলা চেয়ারম্যান শফিক স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

 

উল্লেখ্য, শফিকুল ইসলাম শফিক সিংড়া উপজেলা পরিষদের একবার ভাইস চেয়ারম্যান ও পর পর দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।