Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবলের মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবলের মৃত্যু

জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে উঠে আসা পুলিশভ্যানে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ধাক্কায় মো. আহসানুল হক নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ভ্যানে থাকা মো. আরিফ নামে আরও এক সদস্যকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

রোববার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর পৌর শহরের শেখেরভিটা রেলক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। নিহত মো.আহসানুল হক নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং আহত পুলিশ সদস্য মো. আরিফ টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তারা দুজনই জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন।

   

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনে (২৫৫ আপ) শেখেরভিটা এলাকার রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় গেইট নামানো না থাকায় জামালপুর সদর থানা পুলিশের একটি টহল পিকআপ ভ্যান রেললাইনের ওপরে ওঠে পড়লে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় পুলিশ সদস্য মো. আহসানুল হক ও মো. আরিফ গুরুতর আহত হয়।

 

পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য মো. আহসানুল হককে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত পুলিশ সদস্য মো. আরিফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন শেখেরভিটা রেলক্রসিং অতিক্রম করার সময় গেইট ব্যারিয়ার না নামানোর কারণে পুলিশের টহলগাড়ি রেললাইনে ওঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়। আরেক পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।