Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
জেলার খবর

পুকুরে মিলল ৪ মাসের শিশুর লাশ, মৃত্যু নিয়ে রহস্য

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
পুকুরে মিলল ৪ মাসের শিশুর লাশ, মৃত্যু নিয়ে রহস্য

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে ৪ মাসের নবজাতক শিশু হাজেরার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শিশু হাজেরা বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে।

এলাকাবাসী জানায়, শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে ঘুমিয়েছিলেন মা রোমা বেগম। রাত ২টায় ঘুম থেকে উঠে টয়লেটে যান। সেখান থেকে এসে তিনি আবার ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর ৫টায় ঘুম ভেঙে দেখেন ঘরের দরজা খোলা, পাশে শিশু সন্তান নেই। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজনও খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তাকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে ৯৯৯ এ কল করেন।

শিশুর মা রোমা বেগম বলেন, সন্ধ্যায় আমার শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলাম। ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা, পাশে আমার সন্তান নেই।

নবীনগর থানার ওসি মাহাবুব আলম জানান, চার মাসের শিশু কীভাবে পুকুরে গেল তার তদন্ত হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।