Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
ক্যাম্পাস

পিংকি-আরিফা’র নেতৃত্বে ইবির বঙ্গবন্ধু ক্যারিয়ার ডেভেলপমেন্ট সোসাইটি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পিংকি-আরিফা’র নেতৃত্বে ইবির বঙ্গবন্ধু ক্যারিয়ার ডেভেলপমেন্ট সোসাইটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু ক্যারিয়ার ডেভেলপমেন্ট সোসাইটি’ দেশরত্ন শেখ হাসিনা হল ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ণাঙ্গ এই কমিটিতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের পিংকি শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের আরিফা ইসলাম মনোনীত হয়েছেন। তারা উভয়ই ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৬ জুলাই) শেখ হাসিনা হলের প্রভোস্ট ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. রেবা মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আশা মণি ও ফারিয়া ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সুরাইয়া ইভা ও আফিফা হুমায়রা, সাংগঠনিক সম্পাদক কোররাতুল আইন উর্মি, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক বিজিতা আবৃত্তি, সহ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নওশিন নওয়ার তানহা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাপলা খাতুন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পাপিয়া খাতুন।

কমিটিতে দপ্তর সম্পাদক হাসনা হেনা, সহ-দপ্তর সম্পাদক শারমিন শিলা, কোষাধ্যক্ষ হিসেবে ইমতিহান নাহার, মিডিয়া এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক এম. এন্জেল, সহ-মিডিয়া এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রেখা খাতুন, প্রচার সম্পাদক আরিফা সেতু, সহ-প্রচার সম্পাদক সূচনা, প্রকাশনা বিষয়ক সম্পাদক মিতা খাতুন, পাঠাগার বিষয়ক সম্পাদক আফসানা পারভিন, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শারমিন আক্তার, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক অর্পি আরা অর্থী মনোনীত হয়েছেন।

কমিটির সাধারণ সম্পাদক আরিফা ইসলাম ভাবনা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা’মুখী করে তুলতে ইনভায়রনমেন্ট সৃষ্টিতে এই সংগঠন কাজ করবে। সংগঠনটি রেগুলার বেসিসে প্রতিযোগিতামূলক কুইজ, ওয়ার্কশপ আয়োজন করবে এবং সেখানে বিজয়ীদের পুরস্কৃতও করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।